কুমিল্লা জিলা স্কুল রোডে প্ল্যানেট এস আরের সামনে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী ঈদ এক্সিবেশন মেলা

নিজস্ব প্রতবেদক:

কুমিল্লায় রোদেলা রঙধনুর আয়োজনে ঈদ এক্সিবিশন ফেয়ার ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সিটির কান্দিরপাড় জিলা স্কুল রোডের প্ল্যানেট এস আর কমপ্লেক্স এর সামনে প্রায় অর্ধশত স্টল নিয়ে চারদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির সুযোগ্য কন্যা নারীনেত্রী আয়মান বাহার সোনালী।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা জুয়েলারি মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও নূর জুয়েলার্সের ওনার আরিফ জামান, রোদেলা রংধনুর ওনার ও সফল উদ্যোক্তা নারীনেত্রী রোটারিয়ান ফাতেমা জে মজুমদার।

সফল নারী উদ্যোক্তা রোটারিয়ান ফারজানা রশিদ হিমি ও
শেফ মেহেবুবা মাকসুদ স্মৃতির পরিচালনায় মেলা চলবে ১১ই জুন থেকে ১৪ই জুন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় পাওয়া যাবে খাবার, কসমেটিকস, কাপড়সহ রকমারি আইটেম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন। পরে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *