×

দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহকালে স্থানীয় সংবাদকর্মী ইসহাক হাসান নামে সাংবাদিককে মারধর ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল শনিবার (১জুন) বিকেলে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। সে ঢাকা টাইমস এর দেবিদ্বার প্রতিনিধি হিসেবে কর্মরত । দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

এ ঘটনায় শনিবার রাতে ইসহাক হাসান দেবিদ্বার থানায় সবুজ (৩৫) নামে এক মাটিখেকোর নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৭-৮জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া।

অভিযুক্ত সবুজের বাড়ি উপজেলার সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে ওই গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। অভিযোগ রয়েছে সবুজ সুবিল ইউনিয়নের এক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একাধিক ফসলি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ব্যবসা করছেন গত দুই বছরের বেশি সময়।

ইসহাক হাসান জানায়, ওই এলাকার ফসলি জমিগুলো গিলে খাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। বিষয়টি আমার নজরে আসায়, সেখানে সংবাদ সংগ্রহের জন্য যাই। এ সময় আমি ক্যামেরা ও মোবাইল দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করি । ভিডিও করলাম কেন এ কথা বলে ট্রেজারের মালিক সবুজ ও শ্রমিকরা আমাকে মারধোর ও লাঞ্ছিত করেছে। এ সময় তারা আমার সাথে থাকা ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি কোনো মতে তাদের হাত থেকে রক্ষা পাই। আমার অন্য সহকর্মীদের খবর দিলে তারা আমাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের ধরার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all