×

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অর্থনীতি বিভাগের আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে তৃতীয় বর্ষ দলকে হারিয়ে চ্যামৃপিয়ন হয়েছে প্রথম বর্ষ দল। 

সোমবার ভিক্টোরিয়া সরকারি কলেজ  মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী।

সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবদুল মজিদ। এছাড়াও আরো উপস্থিত অর্থনীতি বিভাগের আরো অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

 দীর্ঘ ১ মাসের এই আয়োজনে অর্থনীতি বিভাগের পাঁচটি দল অংশ গ্রহণ করে।

লিগ পর্ব শেষে ফাইনালে অংশগ্রহণ করেন টিম অ্যাডাম স্মিথ (প্রথম বর্ষ)  বনাম টিম ডেভিড রিকার্ডো (তৃতীয় বর্ষ)। ম্যাচটি তে টিম অ্যাডাম স্মিথ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেন। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকিটি উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেন। ম্যাচটি তে টিম অ্যাডম স্মিথ ৯৫ রানে জয় লাভ করেন। প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন সাইফুল্লাহ পারভেজ (১ম বর্ষ) তা’র সংগ্রহ ৫৬ রান এবং ১ উইকেট। পুরো ট্যুর্নামেন্ট এ ভালো খেলার মাধ্যমে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রাইসুল ইসলাম (১ম বর্ষ) তা’র ব্যাক্তিগত সংগ্রহ ৯৮ রান এবং ১৫ উইকেট সংগ্রহ করেন। ট্যুর্নামেন্ট’টি তে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হয়েছেন ওবায়দ উল্লাহ (১ম বর্ষ) তার ব্যাক্তিগত সংগ্রহ ৬৬ রান এবং ১২ উইকেট। টুর্নামেন্ট এ সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হয়েছেন ফয়সাল (তৃতীয় বর্ষ) তার ব্যাক্তিগত সংগ্রহ ১৩৫ রান। ট্যুর্মামেন্ট এ সেরা উইকেট সংগ্রাহক নির্বাচিত হয়েছেন তোহা (তৃতীয় বর্ষ) তার সংগ্রহ ১৬ উইকেট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all