×


মাহফুজ নান্টু কুমিল্লা

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুসিক উপনির্বাচনের আইনশৃঙ্খলা সভা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী – নির্বাচনী এজেন্টের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান৷ আরো বলেন, গত সিটি নির্বাচনের ফলাফলের মতই বিরতিহীনভাবে ফল প্রকাশ করা হবে। একাধিক কর্মকর্তা ফল প্রকাশের সময় থাকবেন। যেন বিরতীহীনভাবে ফলাফল প্রকাশ করা যায়। এসময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ইসি বলেন, স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও নিবাচন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া আছে। নির্বাচনের দিন কোন প্রকার বিশৃঙ্খলা বা অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা সার্কিট হাউজে সিটি কর্পোরেশন উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন।

আইনশৃঙ্খলা সভা শেষে একই স্থানে তিনি চার প্রার্থীকে নিয়ে মতবিনিময় করেন। এ সময় চার প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সাথে কথা বলেন। এ সময় হাতি প্রতিকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম, ঘোড়া প্রতিকের প্রার্থী নিজাম উদ্দীন কায়সার ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। তবে বাস প্রতীকের প্রার্থী ডাঃ তাহসীন বাহার সূচনা কোন ভিযোগ করেন নি।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মোংনে থোয়াই মারমাসহ উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহ ম্যাজিষ্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all