×

 

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, পানি কেটে ভাগ করা যাবে, কিন্তু কুমিল্লার মানুষের সাথে আমার সম্পর্ক ভাগ করা যাবে না। ৫০ বছরের রাজনীতিতে আমি কুমিল্লার মানুষের সাথে রয়েছি। ন্যায় কাজ করেছি, সততার সঙ্গে রাজনীতি করেছি। ওয়াদার বরখেলাপ করেনি। কুমিল্লার মানুষ কে আমি যেমমনি ভালোবাসি, তারাও তেমনি আমাকে ভালোবাসে। চারিদিকে তাকিয়ে দেখেন, নৌকার গণ জোয়ার বইছে ।  কুমিল্লার মানুষ সকল চক্রান্ত ষড়যন্ত্রের জবাব দিবে ৭ তারিখ ভোটের মাধ্যমে।

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর)  এমপি বাহার নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার এমপি বাহার দিনব্যাপী জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগ করেন ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন। বিকেলে বিবির বাজার হাইস্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠক বক্তব্য রাখেন এমপি বাহার। সন্ধ্যায় ২৬ নং ওয়ার্ডের গোয়ালমথন, ২৫ নং ওয়ার্ডের তারাপটুয়া ও রাতে ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে আয়োজিত বিশাল বৈঠকে বক্তব্য রাখেন এমপি বাহার। এসব সভায় হাজী বাহার এমপি আরও বলেন, জনগনের ভোটে জয়ী হয়ে দীর্ঘ ১৫ বছরে  উন্নয়ন  অগ্রগতিতে জাতির মাথা  উচু করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত চলছে। জাতির স্বার্থে শেখ হাসিনার পক্ষে ঐক্যর প্রয়োজন। ১৯৭০ সালের নির্বাচনে জাতির ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে পেয়েছে স্বাধীন বাংলাদেশ। এবারের  নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার পক্ষে ঐক্যবদ্ধ হলে ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ। নির্বাচনকে ঘিরে আন্তরজার্তিক চক্রান্ত চলছে। আন্তরজার্তিক চক্রান্তের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব আমাদের। ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আগামী ৭ জানুয়ারী পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিবেন।  ভোট উৎসবের মাধ্যমে আন্তরজার্তিক চক্রান্তের জবাব দিতে হবে। জনসংযোগ অব্যাহত :কুমিল্লায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার সকালে কুচাইতলি মেডিকেল ও জগন্নাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামীলীগের  মনোনীত নৌকা মার্কার প্রার্থী কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার সকল মানুষের সাথে গণ সংযোগ করেন।উক্ত প্রচার প্রচারনায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ডা আব্দুল বাকি আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের  বিজ্ঞান  ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেখুর রহমান, আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনসহ আওয়ামীলীগের স্থানীয় নেতা কর্মীরা। উক্ত গণসংযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের নিকট দোয়া চান। এদিকে এমপি বাহারের পক্ষে গতকাল শুক্রবার পুরো নির্বাচনী এলাকায় ২০ টি উঠান বৈঠক ও কমপক্ষে দুই ডজন টিম গণসংযোগ অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all