×

প্রেস বিজ্ঞপ্তি:

জাগো ফাউন্ডেশনের যুব শাখা স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ন্যাশনাল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার হলেন কুমিল্লার সাইফ বাবু। কুমিল্লা থেকে এই প্রথম কেউ এই বোর্ডের সদস্য হলেন।

সাইফ বাবু স্বেচ্ছাসেবক জগতে এক অনন্য ব্যাক্তি। ২০১৪ সাল থেকে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর কুমিল্লা শাখায় কাজ করে যাচ্ছেন। সাধারণ ভলান্টিয়ার হয়ে কাজ করা শুরু করে তিনি ২০১৫ সালে কুমিল্লা জেলার কমিটি মেম্বার পদ লাভ করেন। তারপর ২০১৬ সালে তিনি কুমিল্লা শাখায় ট্রেজারার এবং ২০১৮ সালে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি সংগঠনটির এলমনাই সদস্য পদ লাভ করেন। জেলা শাখায় সফলতার সাথে দায়িত্ব পালন করে তিনি ২০২০-২১ বর্ষে চট্রগ্রাম বিভাগে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে জয় লাভ করেন এবং২০২১-২২ বর্ষে চট্রগ্রাম বিভাগে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে জয় লাভ করে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আগামি এক বছরের জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ন্যাশনাল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার হয়ে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সাইফ বাবু কুমিল্লায় জনপ্রিয় সংগঠন রং তুলি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং রোটারি মুভমেন্টে একজন রোটার‌্যাক্টর হয়ে ২০২৩-২৪ রোটাবর্ষে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ – তে ডিস্ট্রিক ডেপুটি চীফ ট্রেইনার হিসাবে দায়িত্ব পালন করছেন।

গত ১০ জুলাই ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ ধ্রুব ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে ভলান্টিয়ার ফর বাংলাদেশ – ন্যাশনাল বোর্ডের এই ঘোষনা দেন। বোর্ডটিতে সভাপতি হিসাবে আছেন রাজশাহী জেলা থেকে জিহাদুল ইসলাম, সহ-সভাপতি হিসাবে আছেন চট্রগ্রাম জেলা থেকে শওকত আরাফাত, সাধারন সম্পাদক হিসাবে আছেন ঝিনাইদহ জেলা থেকে মেহেদী হাসান ইমন, ট্রেজারার হিসাবে আছেন বরিশাল জেলা থেকে তন্বী দাস। এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আছেন গত বোর্ডের সভাপতি ঢাকা জেলা থেকে সৈয়দ মোহাম্মদ মুজতবা ও তারেক আজিজ, রংপুর জেলা থেকে জাহিদ আহম্মেদ শুভ, দিনাজপুর জেলা থেকে সনজিদা সাজনিন ও কুমিল্লা জেলা থেকে সাইফ বাবু।

উল্লেখ্য, ২০০৭ সালের এপ্রিল মাসে করভী রাখসান্দ ধ্রব নামে একজন আইন স্কুলের ছাত্র, ঢাকা শহরের রায়ের বাজারের বস্তিতে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের জন্য কয়েকজন বন্ধুর সাথে একটি আন্দোলন শুরু করেন। পরবর্তীতে তিনি ‘শিক্ষার মাধ্যমে দারিদ্র্য চক্র ভাঙার’ আশা নিয়ে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য এই কার্যক্রম সম্প্রসারিত করেন। যদিও জাগো মূলত ঢাকার রায়ের বাজারের শিশুদের বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রদানের মাধ্যমে শুরু হয়েছিল, এটি ধীরে ধীরে সমগ্র বাংলাদেশে তার কার্যক্রম সম্প্রসারিত করতে শুরু করে।

এই জাগো ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্ম হলো ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’- যেখানে ৬৪ টি জেলায় ৫০,০০০ এরও বেশি সংখ্যক[৪] স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ২০১১ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় এবং এই সংস্থাটি মার্কিন দূতাবাস দ্বারা সমর্থিত। ভলান্টিয়ার ফর বাংলাদেশ স্বেচ্ছাসেবকদের একটি দেশব্যাপী সংগঠন যেখানে তারা নিজেদের সমাজ ও সমগ্র দেশের জন্য কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all