×

(জাগো কুমিল্লা.কম)

ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রতিদিন ১ কোটিরও বেশি টাকা আয় করছেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা। এ খাতে নতুন প্রজন্মকে সংশ্লিষ্ট করার জন্য নানা উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় কুমিল্লার সেরা তিন ফ্রিল্যান্সারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন, গ্রাফিক্স ডিজাইনার নূরে আলম জেবিন ,ইন্টারনেট মার্কেটার রনি জাহিদ , ডিজিটাল মার্কেটার কৌশিক চন্দ্র ।

ইন্টারনেট মার্কেটার রনি জাহিদের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

৯ জুন শনিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলার অনুষ্ঠিত হয়। মেলা শেষে কুমিল্লার সেরা তিন ফ্রিল্যান্সাকে একটি করে ল্যাপটপ উপহার দেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন।

ডিজিটাল মার্কেটার কৌশিক চন্দ্র’র হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার

আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইসমাইল হোসেন, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনেয়ারা বেগম, পুলিশ সুপার মো: শাহ আবিদ হেসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সারওযার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দত্তপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়।

নুরে আলম জেবিনের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

উল্লেখ্য সম্মাননা পাওয়া নুরে আলম জেবিন বিভিন্ন মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইনা নিয়ে ৬ বছর ধরে কাজ করছেন, রনি জাহিদ ইন্টারনেট মার্কেটার হিসেবে ৯ বছর ধরে কাজ করছেন, কৌশিক চন্দ্র ডিজিটাল মার্কেটার হিসেবে ৮ বছর ধরে কাজ করছেন। এ ছাড়া রনি জাহিদ ও নুরে আলম জেবিন  বেসিস এওয়ার্ড প্রাপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all