×

নিজস্ব প্রতিবেদক

ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত তাইমিয়ান্স গ্রুপের প্রথম গ্র্যান্ড রি-ইউনিয়নের রেজিষ্ট্রেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় ইবনে তাইমিয়া স্কুলের হল রুমে শিক্ষক ও ১৯৮৮ থেকে ২০১৯ সালের ৩২টি ব্যাচের তাইমিয়ান্স মডারেটরদের উপস্থিতিতে রেজিষ্ট্রেশনের কার্যক্রম শুরু হয়।

তাইমিয়ান্স গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ডঃ আলমগীর রিপনের সমন্বয়ে, এমদাদুল হকের সঞ্চালনায় এবং বদরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির শিক্ষক আমিনুল হক এবং আব্দুস সাত্তার। এর পাশাপাশি www.taimiyans.com ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুসলেম উদ্দীন।

বক্তারা বলেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রথম থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত মোট ৩২ টি ব্যাচের এই প্রথম রি-ইউনিয়নের ঘোষণা সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে। এ আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন জোরালো হবে। বক্তারা এই রি-ইউনিয়নের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ইশতিয়াক শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all

তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু

অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘গত দুই-তিন দিন ধরে কয়েকজন অর্বাচীন কিছু কথাবার্তা বলেছেন।  তারা বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

Read out all