×

প্রেস বিজ্ঞপ্তি:

 কোকা-কোলা বাংলাদেশ তাদের ফ্র্যাঞ্চাইজি বটলিং পার্টনার আবদুল মোনেম লিমিটেডের মাধ্যমে সিলেটের বন্যাদুর্গত এলাকায় ১ লাখ ২০ হাজার বোতল কিনলে মিনারেল ওয়াটার বিতরণ করেছে।

সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যেন এই পানির বোতলগুলো পৌঁছে যায়, কোম্পানিটি তা নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় হাসপাতালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

আবদুল মোনেম লিমিটেডের মুখপাত্র জানান, ‘সিলেট বিভাগের এই কঠিন সময় পার করা মানুষদের প্রতি আমাদের গভীর সহানুভূতি জানাচ্ছি। মানুষ যাতে তাদের পানির চাহিদা আংশিক হলেও মিটাতে পারে, আমরা সেই লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করছি। আমরা আশা করি, পরিস্থিতির দ্রুতই উন্নতি ঘটবে এবং আমরা শিগগিরই এই দুর্যোগ কাটিয়ে উঠবো।’

নিজেদের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষকে সহায়তার জন্য কোকা-কোলা বাংলাদেশ সিস্টেম দৃঢ়প্রতিজ্ঞ। এর আগে, কোভিড মহামারিকালীন, সিস্টেমটি রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ ও কেয়ার বাংলাদেশসহ অসংখ্য এনজিও-র সাথে মিলিতভাবে টিকা বিতরণে সহায়তার পাশাপাশি কোভিড সেইফটি কিটস (পিপিই – মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার) এবং টিকা কার্যক্রমের ব্যাপারে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all