×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারের স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১ টায় নিজ বাস ভবনে সংবাদ সম্মলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।

তিনি জানান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-
সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১৫জুন’ ২২ অনুষ্ঠিত হবে। আমাদের দল বাংলাদেশ
জাতীয়তাবাদী দল-বিএনপি একটি যৌক্তিক আন্দোলনে থাকার কারনে এই অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহন করবে না। বিএনপি’র এ সিদ্ধান্ত আমি নীতিগতভাবে সমর্থন করি। কিন্তু কুমিল্লার হামলা মামলার শিকার নির্যাতিত বিএনপির তৃণমূল নেতা-কর্মী ও কুমিল্লার জাতীয়তাবাদী শক্তির অনুরোধে আমাকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বাধ্য হয়ে অংশগ্রহন করতে হচ্ছে। আমি দলীয় পদে থেকে সিটি নির্বাচনে অংশ গ্রহন করলে আমার প্রিয় দল বিতর্কিত হবে বলে আমি বিশ্বাস করি। তাই দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে আমি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

তিনি আরও জানান, শহীদ জিয়াউর
রহমানের আদর্শ সমুন্নত রাখতে একজন সমর্থক হিসেবে কাজ করে যেতে চাই। পাশাপাশি বর্তমান জুলুমবাজ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সাবেক সফল প্রধানমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে, আমার আদর্শিক নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমার আস্থা ও বিশ্বাস চিরকাল ধারন করে একজন সাধারন কর্মী হয়ে আগামী দিনে স্বৈরাচারী সরকারের সকল জুলুম-অত্যাচারের জবাব দিতে নিজেকে একজন সাধারন কর্মী হিসেবে উৎসর্গ করলাম।

এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সকাল সাড়ে ৯টা থেকে নগরীর মোগলটুলীতে জেলা শিল্পকলা একাডেমিতে যাচাই বাছাই শুরু হয়েছে। এরই মধ্যে ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে ৫ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এক জনের যাচাই দুুপুর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মেয়র পদে মনোনয়নপত্রে বৈধতা পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, মনিরুল হক সাক্কু -স্বতন্ত্র (বিএনপি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার- স্বতন্ত্র (বিএনপি), ইসলামী আন্দোলনের মোঃ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়নপত্র পুণরায় যাচাই করা হবে।

গত ১৭ মে মনোনয়নপ্র জমা দেয়ার শেষ দিনে মোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৬ জন মেয়র প্রার্থী, ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত কাউন্সিলর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all