×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিলেন আ.লীগের মনোনয়ন বঞ্চিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ পারভেজ খাঁন ইমরান। মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছিল  এই নেতা। সে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এবং এফবিসিসিআইয়ের পরিচালক।

মঙ্গলবার ( ১৭ মে) বিকাল ৪ টায় কুমিল্লা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইমরানের পক্ষে আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মনোনয়ন জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

জসিম উদ্দিন বলেন, নেতাকর্মীদের অনুরোধে শেষ মুহুর্তে স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে নির্বাচনের জন্য প্রস্তুত।  কুমিল্লা নগরবাসী পরিবর্তন চায়, তাই তিনি প্রার্থী হয়েছেন।

তার আগে  দুপুরে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত  মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গত কুসিক নির্বাচনে আজ মনোনয়ন দাখিলের শেষ দেন। আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  ১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে যাচাই-বাছাই হবে। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ভোটগ্রহণ শেষে ১৫ জুনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ভোটের আগে নির্বাচনী মালামাল বিতরণ করা হবে কুমিল্লা জিলা স্কুল থেকে। এ নির্বাচনে ১০৫টি কেন্দ্রে ৬৪০টি ভোট কক্ষ থাকবে।  

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all