×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ঈদের জামাতে মোস্তাক ভূঁইয়া নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। আহত মোস্তাক গোলাবাড়ি এলাকার সামসুল মিয়ার ছেলে। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার ( ৩ মে) সকাল ৮ টায় ৫ নং পাঁচথু্বী ইউনিয়নে গোলবাড়ি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ঈদগাও মাঠে এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়

গুলিবিদ্ধ মোস্তাকের ভাই শহিদুল ইসলাম ভূঁইয়া জানান, ঈদের নামাজের আগমুহূর্তে আমার ভাইকে হত্যার জন্য গুলি করেছে ফরিদ মিয়ার ছেলে রুবেল। গত ২৫ ডিসেম্বর নির্বাচনের আগের দিন তার ঘর র‌্যাব অভিযান পরিচালনা করে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনার পর আমার ভাই মোস্তাককে সন্দেহ করে তারা। এর পর আমার উপরও তখন হামলা হয়। রুবেলসহ সাত জনকে আসামী করে মামলা করে আমার ভাই মোস্তাক । এ বিরোধের জের ধরে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে ঈদগাও জামাতে প্রকাশ্যে গুলি করে। তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। আমাদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। রুবেল নগরীর চকবাজার আলোচিত অস্ত্রের মহড়াতেও জড়িত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঁচথুবী ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুনেছি রুবেল ঈদের নামাজের শুরু ৫ মিনিট আগে গুলি করেছে মোস্তাককে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করছে।

কুমেকের দায়িত্বরত ডাক্তার পলাশ বিশ্বাস জানান, আহত মোস্তাক পায়ে গুলি লেগেছে। অপারেশন করে তা বের করা হয়েছে। এখন তাকে রক্ত দেয়া হচ্ছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় রুবেল নামে একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all