×

!

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে মারধর ও সংবাদ সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ।

মঙ্গলবার ( ২৬ এপ্রিল ) বিকাল ৫ টায় কুমিল্লা ১ নং আমলী আদলতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্বাস উদ্দিন স্বপ্রনোদিত হয়ে এই আদেশ প্রদান করেন । আগামী ১৫ কার্যদিবসের মধ্যে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ প্রদান করে।

আদেশ কপিতে উল্লেখ করা হয় চেয়ার বসায় ৩ সেবাগ্রহীতাকে পেটালেন ডিডি উল্লেখিত শিরোনামের সংবাদ আদালতের গোচরীভূত হয়েছে । এই সংবাদ সত্যি হয়ে থাকলে অফিসের উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদা ফৌজদারী অপরাধ সংঘটন করেছেন । তাছাড়া সংবাদকর্মী রাকিবুল ইসলাম রানা ও সাফিকে সাংবাদিক হিসেবে তাদের দায়িত্ব পালনে বাধা প্রদান করা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়াও আইন বিরোধী মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয় ।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা আদালতের পেশকার খোরশেদ আলম বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্বাস উদ্দিন মহোদয় স্বপ্রনোদিত হয়ে এই আদেশ প্রদান করেছেন । আদেশ কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে । তদন্তের সময় উক্ত সংবাদের প্রতিবেদককে সার্বিক সহযোগীতার করার জন্য বলা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, এই জাতীয় আদেশ কপি আমাদের কাছে এখনও আসেনি । কপি আসলে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হবে ।

প্রসঙ্গত গত ১৮ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় কুমিল্লায় পাসপোর্ট অফিসে তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ উঠে । উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে । এ ঘটনায় বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার মোঃ সাফি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ম্যাক নিউজের রাকিবুল রানাকে লাঞ্ছিত করা হয়। ভিডিও ধারণের সময় মোবাইল ছিনিয়ে নেয়। এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all