×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মুরাদনগরে কাল বৈশাখী ঝড়ে সিএনজি চালিত অটোরিকশার উপর গাছ পড়ে শিশু মিয়া ( ৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৮ টায় মুরাদনগর বাঙ্গরাবাজার থানার শলফা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শিশু মিয়া বাঙ্গরা থানা এলাকার ঘোষঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশের উপ পরিদর্শক  রনি চৌধুরি।

তিনি জানান, সকালে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হলে চলন্ত অটোরিকশার উপর গাছ পড়ে। এ সময় চালকসহ ৫ জন আহত হয়। হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধ শিশু মিয়া মারা যান। আহতদের মধ্যে  তার নাতী শিশু হোসাইনসহ আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাছটি সড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে।

এদিকে কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, বুধবার  সকালে কুমিল্লায় কালবৈশাখীর ঝড়ের  সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৬০  কিলোমিটার রেকর্ড করা হয়েছে। রাত ৩ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আরও ঝড় – বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all