×

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার কুমিল্লা আদালতের আইনজীবী সমিতির হল রুমে সংগঠনের সভাপতি এ এইচ এম তারিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল -মামুন, কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন,সমাজ সেবা কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, কুমিল্লা আইনজীবি সমিতির সভাপতি এড.মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার আইনী সহায়তা প্যানেল এর প্রধান উপদেষ্টা এড.সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ সহিদ উল্লাহ,বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর এর ডেপুটি গভর্নর মোস্তাক আহমদ ভূইয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলজার হোসেন।
এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার কাছ থেকে বিভিন্ন সময় আইনী সহায়তা পাওয়া শিশু নাবিলার মা সহ ভুক্তভোগীরা বক্তব্যে মানবাধিকার কমিশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রতিটি মানুষ যদি তার অধিকার সঠিক ভাবে পেত তাহলে মানবাধিকার কমিশনের প্রয়োজন হত না।আমরা অনেকেই জানিনা আমাদের অধিকার সম্পর্কে।আমদের প্রতিটি মানুষের অধিকার সম্পর্কে জানতে পারলেই মানবাধিকার প্রতিষ্ঠা হবে। এ সময় তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুন্দর আয়োজনের জন্য।
অনুষ্ঠান শেষে মানবাধিকারে বিশেষ অবধান রাখায় গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়। নিউজ ডেস্ক জাগো কুমিল্লা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all