কুমিল্লায় নিখোঁজের একদিন পর নির্মাণাধীন ভবন থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের একদিন পর মোঃ ফাহিম (১১) নামে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার( ২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুরে চাচার নির্মাণাধীন ভবনে লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ফাহিম শরীফপুর গ্ৰামের মন্তাজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক  কাজী হাসান উদ্দিন।

তিনি জানান, নিখোঁজের একদিন পর মন্তাজের বড় ভাইয়ের নির্মনাধীন বিল্ডিং ভিতরে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *