কুমিল্লায় নির্বাচনের ১১ ঘন্টা আগে নৌকার প্রার্থীর মৃত্যু; নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বার ইউপি নির্বাচনের ১১ ঘন্টার আগে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা গেছেন। এই মৃত্যুতে উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।
তবে তার নেতা কর্মীরা দাবি করছেন চান্দিনার থেকে আসা কিছু লোকের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার ( ৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় কুমিল্লা নগরীর একটি হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সে দেবিদ্বার উপজেলার ১২ নং ভানী ইউপি চেয়ারম্যান ও বর্তমান নৌকা প্রতীকের প্রার্থী ছিল।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

তিনি জানান, আগামীকাল ৭ তারিখ উক্ত ইউনিয়নে নির্বাচন। চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুলের মৃত্যুতে উক্ত ইউনিয়ের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, হঠাৎ অসুস্থ হলে চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুলকে কুমিল্লার একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *