×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত কুমিল্লা সিটি কর্পোরেশন সিটি কাউন্সিলর সােহেলসহ জোড়া খুনের মামলায় প্রধান আসামী শাহ আলম (২৮) মরদেহ জানাযা ছাড়াই মাটিচাপা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর) বিকেল ৩ টায় কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের টিক্কার চর কবরস্থানে মাটিচাপা দেয়া হয়। এ সময় এলাকা জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা ছিল।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উত্তেজিত জনতা রাস্তার দুই পাশে ভীড় করছে। উত্তেজিত জনতাদের কবরস্থান এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি। আড়াইটায় তার মরদেহ টিক্কারচর ঈদগাঁতে আনা হয়। এসময় কবর খোড়ার জন্য লোক পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয় এক বাসিন্দা মাটি খোঁড়ে মরদেহ মাটিচাপা দেয়। শাহ আলমকে কবর দেয়ার সময় কোন প্রকার বাঁশ ব্যবহার করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, টিক্কারচরে কবরস্থানে লাশ দাফন না করার জন্য এলাকাবাসি বিক্ষোভ করেছে। তাই আমরা শুরু থেকে সতর্ক ছিলাম। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মরদেহ দাফন করা হয়।

বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে কুমিল্লা সদরের চাঁনপুর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন কাউন্সিলর সোহেল ও তার সহযোগী  হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহ আলম। 

এর আগে গত মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায়  একই ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত আসামি সাব্বির ও সাজনকে জানাজা ছাড়াই নগরীর টিক্কারচর কবরস্থানে দাফন করা হয়। 

প্রসঙ্গত, গত সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তদের গুলিতে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী  হরিপদ সাহা নিহত হন। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all