×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পেয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল।

গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও তিনি মনোনয়ন জমা দেননি। ফলে একক প্রার্থী হিসেবে পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হাসান রফি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন বাহালুল বলেন, মনোনয়ন বোর্ড আমার বিগত সময়ের কাজ দেখে আমাকে মনোনয়ন দিয়েছে। নৌকা প্রতীক পেয়েছি। নেতৃবৃন্দের সিদ্ধান্ত আনুযায়ী মনোনয়ন জমা দেইনি। আমি নির্বাচনে অংশগ্রহণ করব না ।

স্বতন্ত্র প্রার্থী হাসান রফি বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দ আমাকে চূড়ান্ত মনোনয়েনের জন্য নির্বাচিত করেছিলেন। তাই আমি নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। শুনেছি নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচন করবেন না। বর্তমানে ইউনিয়নে চেয়ারম্যান পদে আমি একক প্রার্থী। 

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার বলেন, বাহালুল  আওয়ামী লীগের মনোনয়নে পেয়েও নির্বাচন থেকে কেন সরে দাঁড়ালেন এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে আমরা দলীয় প্রার্থী নির্বাচনে সম্মেলন করেছি। চূড়ান্ত তালিকায় বাহালুলের নাম ছিল না। 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, পাঁচথুবী ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দেননি। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী বৈধ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন প্রার্থী। আগামী ২৬ ডিসেম্বর এসব ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all