×

(আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা প্রতিনিধি)

চান্দিনার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামে ছালমা আক্তার(১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ির পাশে তাকে গলাকেটে হত্যা করে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা।

শুক্রবার (১ অক্টোবর) রাত বারোটার দিকে চান্দিনার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত ছালমা ২ ভাই ও ২ বোনের মধ্যে তৃতীয়।সে স্থানীয় দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে এটি হত্যাকান্ড। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পরেনি পুলিশ।

নিহতের বাবা সোলাইমান ব্যাপারি জানান,দীর্ঘদিন ধরে আমার ভাইপো শাহ কামাল,শাহ জালাল ও ভাতিজি জামাই ওযায়েরের সাথে জমির টাকা পাওনা নিয়ে দ্বন্ধ চলছিল।৫ লক্ষ টাকা দিবে বলে ১০ হাজার টাকা বায়না দিয়েছিল।কিন্তু পরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে ১০ হাজার টাকা নিয়ে বলে কোনো টাকাই দিবে না।বিষয়টা মীমাংসা করার জন্য গ্রাম্য মাতাব্বরদের জানালেও তারা মীমাংসা করেনি।পরে তাদের টাকা দিতে বললে তারা আমার স্ত্রীর উপর হামলা করে।গুরুতর আহতাবস্থায় আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করাই এবং চিকিৎসাধীন ছিল।পরে গতকাল তাদের হামলার ভয়ে আমি বাড়ির বাইরে ছিলাম। রাতে আমার মেয়ে বাড়িতে একা ঘুমিয়ে ছিল।এই সুযোগে ওই দুর্বৃত্তরা আমার মেয়ে কে তুলে নিয়ে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেয়।আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

নিহতের মা জানায়,আমি হাসপাতালে ভর্তি ছিলাম।রাতে ছালমা বাড়ীতে একা ঘুমিয়েছিল।সকালে পাশের ঘরের লোকজন ছালমাকে দেখতে না পেয়ে খোঁজ করলে এক পর্যায়ে পুকুরে ছালমার গলাকাটা লাশ দেখতে পায় তারা।

এদিকে অভিযুক্ত শাহ কামাল,জালাল ও ওযায়ের সাথে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান,সকালে এক ছাত্রীর গলা কাটা লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all