×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে পরিচ্ছন্নকর্মী  হেলাল মিয়া (৪৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের  ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেন  দাউদকান্দি থানা পুলিশের গৌরিপুর  ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম।

সোমবার (২০ সেপ্টেম্বর) ২ টা ৪০ মিনিটি মরদেহে উদ্ধার করে। রবিবার দুপুরে  দাউদকান্দি গৌরীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ম পুকুরে পানি নিষ্কাশন করতে গিয়ে নিখোঁজ  হয়েছিল হেলাল।সে গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের ধনু মিয়ার ছেলে।

জানা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে ইউনিয়ন পরিষদের আশেপাশের এলাকা ও গৌরীপুর বাজার জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরশনের জন্য পুকুরে ডুবে থাকা পানি নিষ্কাশনের লাইন পরিষ্কার করতে গিয়ে  পরিচ্ছন্নকর্মী হেলাল পুকুরে ডুবে যায় ।

দাউদকান্দি থানা পুলিশের গৌরিপুর  ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, নিখোঁজের একদিন পর পরিচ্ছন্নকর্মী  হেলাল মিয়ার মরদেহ উদ্ধার হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে  মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all