×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষে বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম। রবিবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা নগরীর নিউমার্কেট এলাকায় অক্সিজেন সেবার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার।
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম এর সদস্যবৃন্দ কুমিল্লা নগরীতে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবেন।


এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং কুমিল্লা ইউনিটের সভাপতি আনম মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার এস এম মাসুম হান্নান, কুমিল্লা ইউনিটের সাধারন সম্পাদক মাশুক মেহেদী সাকিব, কুমিল্লা ইউনিটের সাংগঠনিক সম্পাদক এক্স সিইও জাহিদুল হাসান, কুমিল্লা ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রিফাত, কুমিল্লা ইউনিটের ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান খান, কুমিল্লা ইউনিটের সহ সম্পাদক এবং লালমাই ইউনিটের আহবায়ক ফুয়াদ আহম্মেদ আসিফ, কুমিল্লা ইউনিটের সদস্য এবং ক্যান্টনমেন্ট ইউনিটের আহবায়ক মোঃ বায়েজিদ এবং তার টিম। এছাড়াও অন্যান্য সংগঠন প্রধানের মাঝে উপস্থিত ছিলেন রং তুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু।


প্রধান অতিথির বক্তব্য সাংসদ বাহার বলেন, ১৫ অগাস্ট বাঙ্গালী জাতির শোকের দিন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের এদিনে নির্মমভাবে হত্যা করা হয়। আজ ইয়ুথ ক্যাডেট ফোরাম বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে করোনা আক্রান্ত অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেছে। বাংলাদেশব্যাপি ইয়ুথ ক্যাডেট ফোরামের কার্যক্রম পরিচালিত হলেও প্রথমেই কুমিল্লাকে বেছে নিয়েছে বলে সাংসদ বাহার ইয়ুথ ক্যাডেট ফোরামকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all