×

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া


কুমিল্লার বরুড়ায় স্বামীর ছুরিকাঘাতে এক সন্তানের জননী খুনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায় গত ১৪ আগস্ট দুপুর ১২টায় বরুড়া উপজেলার শিলমুড়ী দঃ ইউনিয়ন বালুয়া গ্রামের আবদুর রশিদ এর কন্যা নাসরিন বেগম নয়ন (৩৯) এর সাথে ১০ বছর পুর্বে চট্টগ্রাম এর সন্দীপ এলাকার মৃত সফিউল্লার ছেলে সামসুল হক এর সাথে মোবাইল ফোনে সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়।

বিয়ের পর থেকে তার স্বামী শ্বশুর বাড়ি বসবাস শুরু করে ইতিমধ্যে জমিজমাও ক্রয় করে তার মধ্যে হঠাৎ কিছু দিন হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, মাঝে মধ্যে দুজনের মধ্যে মারামারিও হয়।

এলাকাবাসী জানান কথা কাটাকাটির জের ধরে নাসরিন বেগম নয়ন স্বামীর হাতে ছুরিকাঘাতে খুন হয়। ঘটনার দিন দুপুরে স্থানীয় এলাকাবাসী মুঠোফোনে বরুড়া থানায় জানালে অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার এর নির্দেশে এস আই উত্তম ও সংগীয় ফোর্স নিয়ে ঘটনার স্থলে উপস্থিত হয়ে ভিকটিমের মরদেহ ও এলাকাবাসীর সহযোগিতায় আসামীকে হাতেনাতে গ্রেফতার করে সক্ষম হয়।

তার পূর্বে এলাকাবাসী ও স্থানীয়দের সহযোগিতায় ভিকটিমকে তৎক্ষনাত কুমিল্লার হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ভিকটিমের নাহিদ হোসেন নামে ৮ বছরের একটি ছেলে রয়েছে।

এবিষয়ে বরুড়া থানার ওসি তদন্ত নাহিদ আহমেদ জানান পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের মরদেহ উদ্বার ও আসামী সামসুল আলম কে থানায় নিয়ে আসে। তিনি বলেন ভিকটিম আসামীর দ্বিতীয় স্ত্রী ছিলেন ১০ বছর পুর্বে তাদের বিয়ে হয়েছিল। ভিকটিমের বাবা আবদুর রশিদ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all