×

হোমনা প্রতিনিধি,কুমিল্লা

কুমিল্লা হোমনা থানায় কর্মরত অবস্থায় মোঃ মনির হোসেন (৫৮) নামে পুলিশ কনস্টেবল মারা গেছেন । শুক্রবার রাত ৩ টায় হঠাৎ অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় । সেখানে রাত ৩ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার ( হোমনা সার্কেল) স্পিনা রানী প্রামাণিক ।

জানা যায়, মোঃ মনির হোসেন দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন । তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নবীনগরে । মারা যাওয়ার আগে থানাতে কর্মরত ছিলেন । মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন । জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার ( হোমনা সার্কেল) স্পিনা রানী প্রামাণিক বলেন, পুলিশ কনস্টেবল মোঃ মনির হোসেন অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিল তখনিই তিনি মারা যান । ডাক্তার জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন । ওনার মৃত্যুতে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ স্যার গভীর শোক প্রকাশ করেছেন । শুক্রবার সকাল ৯ টায় থানা প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীর ওনার স্ত্রী ও সন্তানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নিজ বাড়িতে পৌঁছে দেয়াসহ দাফন কার্যক্রমের যাবতীয় বিষয় জেলা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে ।

হোমনা/এএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all