×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে রেলওয়ে ও থানা পুলিশ । মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে শশীদল বিজিবি ক্যাম্পের পশ্চিমে চট্টগ্রাম সিলেট রেললাইনের পূর্ব পাশে যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা । তবে দীর্ঘ ক্ষণ মরদেহ পড়ে থাকলেও লাশ উদ্ধার করতে কেউ আসেনি । সকাল ১০ টায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসেও লাশ উদ্ধারে সিদ্ধান্তহীনতায় রয়েছে।

জানা যায়, নিহত যুবকের নাম মোঃ সজল মিয়া (২৪)। কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে । সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানানো হয় । কিন্তু দুপুর ১২ টা ৪৫ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার করেনি সংশ্লিষ্ট কেউ ।

এলাকাবাসী জানান, সজল মিয়াকে এই এলাকায় প্রায় সময় দেখা যেত । ভারত থেকে বিভিন্ন কসমেটিক পন্য নামিয়ে ব্যবসা করে । । রেললাইন থেকে প্রায় ২০ -২৫ ফুট দূরে তার মরদেহ পড়ে আছে । তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি পরিবারের ।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে। লাশটি কারা গ্রহন করবে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছি। রেলওয়ে থানা পুলিশের সাথে আলোচনা করে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

কুমিল্লা রেলওয়ে থানা পুলিশের ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, রেললাইন থেকে ১০ ফুট দূরত্বের মধ্যে যদি কোন মরদেহ থাকে তাহলে তা আমরা উদ্ধার করতে বাধ্য । তবে শশীদল রেলওয়ে পাশের মরদেহটি রেললাইন থেকে দূরে রয়েছে। আইনের বাইরে তো যাওয়া সম্ভব না । তবে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all