×

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা অঞ্চলে সংক্রমণ বেড়ে যাওয়ায় আক্রান্তদের দ্রুত শনাক্ত করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো আবু তাহের।

আবু তাহের বলেন, শিক্ষামন্ত্রীর পরামর্শে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ক্রান্তিকালীন সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা এটা ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করতে পারব বলে আশা করছি।

তিনি আরও বলেন, তবে এখানে করোনার কোনোপ্রকার নমুনা সংগ্রহ করা হবে না। বিভিন্নস্থানে সরকারিভাবে সংগৃহীত নমুনাগুলো শুধু এ ল্যাবে এনে পরীক্ষা করা হবে।

উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে বিশ্ববিদ্যালয়েরও কিছু দায়বদ্ধতা আছে। কুমিল্লায় অনেক স্যাম্পল আসে। সক্ষমতার অভাবে সব পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। সূত্র: ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all