×

(আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা)

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার সদ্য প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর রুহের মাগফেরাত কামনায় ৯ শতাধিক জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) জুম্মার নামাজের পর চান্দিনা উপজেলার ৯৩৭টি জামে মসজিদে একযোগে ওই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রয়াত আলী আশরাফের রুহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বিশ্বব্যাপী করোনা মহামারীর হাত থেকে মুক্তি,সর্বোপরি দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ দোয়াতে অংশ গ্রহণ করেন।

এছাড়াও অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণ পুরুষ প্রয়াত অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপির আত্মার চির শান্তি কামনায় চান্দিনা শ্রী শ্রী রাজ কালী বাড়িতে বিশেষ প্রার্থনা করা হয়।

এদিকে প্রয়াত অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র রূহের মাগফিরাত কামনায় মিলাদ-মাহফিল, দোয়া ও মুনাজাত শেষে চান্দিনা আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all