×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা লালমাইয়ে ফয়েজ (২৬) ও শরীফ (২৭) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামে তাদের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।শরীফ স্থানীয় মুদি দোকানের মালিক এবং ফয়েজ তার কর্মচারী।

স্থানীয়রা জানান, সোমবার পরিবারের সবাই বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাই রাতে ফয়েজ ও শরীফ ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। মঙ্গলবার সকালে তাদের ঘুম থেকে উঠার জন্য ডাকা হয়। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। এ সময় তাদের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। ফয়েজের মরদেহ বিছানায় পড়ে ছিল আর শরীফ দড়িতে ঝুলতে ছিলেন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।

ঘটনাস্থল থেকে লালমাই থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। ঘটানাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অন্যান্য তদন্ত সংস্থার টিম আসছে। বিস্তারিত পরে জানা যাবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে শরীফ কয়েক লাখ টাকার গরু বিক্রি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all