×

অনলাইন ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি আন্ডারপাস ও একটি ইউলুপ নির্মাণ করবে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। সওজ বলছে, এই আন্ডারপাস ও ইউলুপ নির্মাণ হলে যানজট কমিয়ে যানবাহনের গতি বাড়ার পাশাপাশি দুর্ঘটনা কমে যাবে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই প্রকল্পের আওতায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাদুয়ার বাজার ইন্টারসেকশনে ইউলুপ ও একটি আন্ডারপাস, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গেইট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বেলতলী গেইট সংলগ্ন স্থানে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১)-এ দুইটি আন্ডারপাস নির্মাণ করা হবে।

বুধবার (২৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ৩টি আন্ডারপাস এবং পাদুয়ার বাজার ইন্টারসেকশনে ইউলুপ নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি উপস্থাপন করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। অন্যদিকে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনের সঙ্গে যুক্ত থাকবেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

একনেক কার্যপত্রে বলা হয়েছে, অধিকাংশ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এসব সমস্যা সমাধানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবনায় এই প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হচ্ছে। পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী প্রকল্পটির বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৬৯ কোটি টাকা। অনুমোদনের পর চলতি বছর থেকে ২০২৪ সালের জুনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সওজ জানায়, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) রাজধানী ঢাকাকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে সংযোগকারী যোগাযোগের অন্যতম করিডর হিসেবে বিবেচিত। এই করিডরের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগের পরিকল্পনা রয়েছে। যেহেতু সড়কটি আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মহাসড়কের মেরুদণ্ড, এটির বর্তমান এবং ভবিষ্যতের ট্রাফিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত ক্ষমতা এবং গতিশীলতা থাকা অপরিহার্য।

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) এবং কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক (আর-১৪০) দুটি পদুয়ার বাজারে এসে মিলিত হয়ে চার রাস্তার মোড় তৈরি করেছে। এই মোড়ে ঢাকা-চাঁদপুর, চট্টগ্রাম-কুমিল্লা, কুমিল্লা-চাঁদপুর এবং চাঁদপুর-চট্টগ্রামগামী অনেক যানবাহনকে কম-বেশি ৫০০ মিটারের মধ্যে ইউটার্ন করতে হয়। ফলে এ জায়গায় অধিকাংশ সময় তীব্র যানজট সৃষ্টি হয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে।

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে- অ্যাপ্রোচ সড়কসহ ২ হাজার ১৪২ মিটার ইউলুপ নির্মাণ, ৩টি আন্ডারপাস নির্মাণ, ১ দশমিক ৫৩ হেক্টর ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদান এবং ১টি গ্রেডার, ১টি ডবল কেবিন পিকআপ, ১টি মোটরসাইকেল ও ১টি ট্রাক ক্রয়। এছাড়া প্রকল্পের আওতায় ল্যান্ডস্কেপ, ইউটিলিটি শিফটিং এবং বৃক্ষরোপণসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হবে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশিদ বলেন, এই মহাসড়কটির যানজট ও দুর্ঘটনা রোধে প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। এজন্যই প্রকল্পটি আগামী একনেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সূত্র : ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all