×

(অমিত মজুমদার, কুমিল্লা)

কুমিল্লায়  করোনা রোগী ভর্তি না করায়  রোগীর স্বজনদের হামলার শিকার হয়েছেন  চিকিৎসক  তানভীর আকবর । রোববার রাত ৯ টায় কুমিল্লা নগরীর নোয়াপাড়া এএফসি ফরটিস হাসপাতালে  এ ঘটনা  ঘটে ।   এসময় হাসপাতাল ভাংচুর ও হসপিটালে দায়িত্বরত কয়েকজনের উপর হামলা চালালো হয় ।

সোমবার রাত ২ টায় হামলার শিকার ডাক্তার তানভীর আকবর নিজে বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ জনের নামে মামলা দায়ের করা হয় । মামলা দায়ের পর অভিযান পরিচালনা করে ২নং আসামী মো: অনন্ত (২৫) কে আটক করে  পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালী মডেল থানার পরিদর্শক  তদন্ত ) কমল কৃষ্ণ ধর ।

মামলার সূত্র জানা যায়, করোনা আক্রান্ত  রোগী হোসাইনের অক্সিজেন স্যাটুরেশন মাত্র ৬০% (প্রায়)। অবস্থা খারাপ হওয়া কুমিল্লা সদর হাসপাতালের করোনা ইউনিট থেকে   উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বা ঢাকা তে আইসিইউ স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয় । কিন্তু রোগীর স্বজন কোথাও  আইসিইউ না পেয়ে রোববার রাত সাড়ে ৮ টায়   ফরটিস হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসে  । হাসপাতাল কৃর্তপক্ষ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি নিতে রাজি হয়নি । রোগীর স্বজন জোরপূর্বক চাপ প্রয়োগ করে । বাকবিতন্ডার এক পর্যায়ে  ৫-৬ জন মিলে ডাক্তার তানভীর আকবরকে  প্রথমে কিল ঘুষি দিতে থাকে । পরবর্তীতে লাঠি দিয়ে মারধর করা হয় ।  

ডা. তানভীর আকবর জানান, জরুরী বিভাগে রোগীটি আসার পর চেকআপ করি । তার অবস্থায় খারাপ হওয়ায় রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার জন্য হাই ফ্লু ন্যাসাল ক্যানুলা ও আইসিইউ সমৃদ্ধ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয় । কিন্তু তারা হসপিটালে ভর্তির জন্য বার বার চাপ প্রয়োগ করে । এক পর্যায়ে আমার উপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় আমাকে বাঁচাতে আসলে হাসপাতালের কয়েকজনকেও মারধর করে । এছাড়া হাসপাতালের সম্পদের ক্ষতি সাধন করে ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে সটকে পড়ে।  রাতেই মামলা দায়ের করেছি ।    দ্রুত সময়ের মধ্যে একজনকে আটক করায় সদরের এমপি  আ ক ম  বাহাউদ্দিন বাহার মহোদয় , জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিএমএর নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিবে ।

বিএমএ-র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতাউর রহমান  জসীম বলেন, করোনার অতি মহামারিতে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার তীব্র নিন্দা এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবী জানাই।  দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তি ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনে ঘোষণা করা হবে । দেশের এই পরিস্থিতি আমাদের চিকিৎসকরা এমনিতেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি। তার উপর  এমন হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। কুমিল্লার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ক্ষুব্ধ হলে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হতে পারে।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক ( তদন্ত ) কমল কৃষ্ণ ধর বলেন,  মামলা দায়ের পর রাতেই অভিযান পরিচালনা করে হামলার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।  সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে অন্যান্য আসামীদের গ্রেফতারে কয়েকটি টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে  কাজ করছে । আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হব ।

ভিডিও লিংক: https://fb.watch/6_xAuQZsr_/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all