×

স্টাফ রিপোর্টার। বাড়ী থেকে ফোনে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে হাত ভেঙ্গে দিলো দূর্বত্তরা। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীর চরের বানাশুয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম রবিউল আহমেদ। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার মহেষপুর গ্রামের নসু মিয়ার ছেলে। রবিউল পেশায় সিভিল ইঞ্জিনিয়ার।
এ বিষয়ে শনিবার দুপুরে রবিউলের বাবা নসু মিয়া কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন।

মামলাসূত্রে জানা যায়, সদর উপজেলার বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে রবিউল ও তার বন্ধুরা। ফুটবল ম্যাচের আয়োজনের কথা না জানানোর কারনে বানাশুয়া গ্রামের মৃত মোফাজ্জর মিয়ার ছেলে মোঃ পলাশ (৩৫)ও তার সঙ্গীরা রবিউলকে ফোনে বাড়ী থেকে ডেকে নিয়ে গোমতীর চরে বেধড়ক পেটায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা রবিউলকে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানায়, লাঠির আঘাতে রবিউলের বাম হাত ভেঙ্গে যায়। পাশাপাশি রবিউলের শরীরে বিভিন্ন অংশে গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা নাম না প্রকাশ করার শর্তে জানান, পলাশসহ তার সঙ্গীরা রবিউলকে পেটানোর সময় বলছিলো তুরে পিডাইলে আমরা রাতারাতি বিখ্যাত হমু। আর তুই এমনিতে জামাত শিবির করিস।

এদিকে রবিবার সকালে আহত রবিউল এ প্রতিবেদককে জানান, খেলার আয়োজন করার কারনে পলাশ আমাকে ফোনে বাড়ী থেকে ডেকে আনে। তারপর তার সঙ্গীরাসহ বেধড়ক পেটায়। আমি আওয়ামীলীগের রাজনীতি করি। শুধু খেলার আয়োজনের কথা তাকে না জানানোর অপরাধে আমাকে পেটায়।

এ ঘটনায় আহত যুবক রবিউলের বাবা নসু মিয়া বাদী হয়ে শনিবার দুপুরে ৫ জনের নাম উল্লেখ করে এবং ১৪/১৫ জন অজ্ঞাতকে আসামীকে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন বানাশুয়া গ্রামের মোজাফ্ফর এর ছেলে মো পলাশ (৩৫), একই গ্রামের দুলাল মিয়ার ছেলে ফরহাদ (১৯), আবদুল কাদেরের ছেলে শাহাদাৎ হোসেন তাফসির(২১), জাহাঙ্গীর মিয়ার ছেলে মোঃ সোহেল (২০) ও আবদুল মতিনের ছেলে সাইফুল ইসলাম হৃদয় (২৭)সহ অজ্ঞাত ১৪/১৫ জন।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযুক্ত পলাশ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। একাধিকবার চেষ্টা করেও তার সাথে সংযোগ পাওয়া যায় নি।

আহত রবিউলের বাবা জানান, শুক্রবার বিকেলে আমার ছেলেকে পিটাইছে। শনিবার থানায় মামলা করছি। এখন মামলা তুলে নিতে পলাশও তার সঙ্গীরা প্রতিনিয়ত হুমকি ধমকী দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all