×

জাগো কুমিল্লা ডেস্ক:

২০১২ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন রং তুলি ফাউন্ডেশন এর ২০২১-২২ বর্ষের বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডে সভাপতির দায়িত্ব পান কাজী সাইদা সুমাইয়া নূর অপ্সরা ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব পান আবু ফয়েজ হৃদয়।

১৮ জুলাই রং তুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু রং তুলি ফাউন্ডেশনের অফিসিয়াল ফেইসবুক পেইজে কুমিল্লা জেলার বোর্ড ঘোষণা করেন।

বোর্ড এর অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আদিব হাসনাত, অর্থ সম্পাদক শামীমা ভূইয়া বৃষ্টি, মানব সম্পদ কর্মকর্তা মেহেদী সাব্বির, জনসংযোগ কর্মকর্তা শাখাওয়াত হোসেন আলম, প্রকল্প কর্মকর্তা ফাইরুজ অবন্তিকা।

আগামি জুন ২০২২ পর্যন্ত এই কমিটির মেয়াদ থাকবে। উল্লেখ্য সংগঠনটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর ১৭ টি থেকে ৬ টির অধীনে যুবদের নিয়ে যুব উন্নয়নের পাশাপাশি সামাজিক কার্যক্রম করে যাচ্ছে । টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ছয়টি হলো
এসডিজি ১; দারিদ্র বিমোচন, এসডিজি ২; ক্ষুধা মুক্তি, এসডিজি ৩; সু-স্বাস্থ্য, এসডিজি ৪; মানসম্মত শিক্ষা, এসডিজি ৫; লিঙ্গ সমতা ও এসডিজি ৬ জলবায়ু বিষয়ে পদক্ষেপ ইত্যাদি।
এছাড়াও তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all