×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়া বাজার হাইওয়ে পুলিশের বিভিন্ন অনিয়ম ও নির্যঅতনের অভিযোগে বিক্ষোভ করেছে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। বিক্ষোভের কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আজ সোমবার (৪ জুন) সকালে উপজেলার আটগ্রামে প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ চলে। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ এসে আলোচনা সাপেক্ষে এর সমাধান করার আশ^াস দিয়ে সরিয়ে নেয়।

চৌদ্দগ্রাম অটোরিকশা মালিক সমিতির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ছুট্টু মিয়া মুন্সি ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল জলিল মোল্লা অভিযোগ করে বলেন, মিয়াবাজার হাইওয়ে পুলিশ প্রায় সময় অভিযানের নামে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা আটক করে। পরে ৮-১০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়।

অনেক সময় একই গাড়ি মাসে দুই বা তিনবারও আটক করে। টাকা না দিলে বা প্রতিবাদ করলে চালকদের মারধর করা হয়। পুলিশের এসব অনিয়মের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এছাড়া পৌর মেয়র মিজানুর রহমানকে বিষয়টি অবহিত করেছেন বলেও জানান তারা।এরআগে গত ২ জুন অটোরিকশা আটককে কেন্দ্র করে উপজেলার নোয়াপাড়া এলাকায় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

বিক্ষোভ চলাকালীন সময়ে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পৌর মেয়র মিজানুর রহমানের কার্যালয়ে এ নিয়ে বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে বিক্ষোভ বন্ধ করে দেই।

এরপর হাইওয়ে পুলিশ ও অটোচালকদের নিয়ে মেয়র মিজানুর রহমানের কার্যালয়ে বসে এর সমাধান করা হয়। তিনি বলেন, অটোচালকদের রাষ্ট্রীয় নির্দেষনা মেনে মহাসড়কে না উঠার জন্য বলা হয়। হাইওয়ে পুলিশকেও বলা হয়েছে অহেতুক যেন অটোচালকদের হয়রানি করা না হয়। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জরুল হক বলেন, মিটিংয়ে ব্যস্ত আছি। তবে অভিযোগ সত্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all