×

দেলোয়ার হোসেন জাকির

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য ৭৮ হাজার ভায়াল সিনোফার্মার করোনা ভ্যাকসিন এসেছে কুমিল্লায়। শুক্রবার বেলা আড়াইটায় ভ্যাকসিনগুলো গ্রহণ করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার, সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোঃ আফজল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার, ডাঃ সৌমেন রায়।
বেলা ২টায় সিনোফার্মার ভ্যাকসিনগুলো কুমিল্লা সদর হাসপাতালে এসে প্যেছায়। পরে ভ্যাসিনগুলো কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়। ভ্যাকসিনগুলো রিসিভ করার পর কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বলেন, সরকার করোনা প্রতিরোধে বদ্ধ পরিকর।
কুমিল্লাবাসীর জন্য ভ্যাক্সিন নিশ্চিত করা হবে। সে লক্ষ্য কাজ চলছে। তবে সবার ভ্যাক্সিন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহবান জানিয়ে স্বাস্থ্যকর্মী রাজনীতিবিধ, প্রশাসন, সাংবাদিক, সুশীল সমাজের ব্যাক্তিবর্গদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন এমপি বাহার। কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, দেশে যারা নিবন্ধন করেছেন অথচ টিকা গ্রহণ করেন নি বা করতে পারেননি পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে। এছাড়াও বিদেশগামীদের অনলাইন অ্যাপস ” আমার প্রবাসী ” মাধ্যমে রেজিষ্ট্রেশন করে জনশক্তি অফিস এর মাধ্যমে টিকা দিতে পারবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all