×


চৌদ্দগ্রাম প্রতিনিধি:
বসতভিটা বিক্রি করে একমাত্র ছেলে মঞ্জুর ইসলামকে (৩২) মালয়েশিয়ায় পাঠিয়ে ছিলেন বাবা সিরাজুল ইসলাম (৬৫)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস করোনা কেড়ে নিল ছেলের জীবন। শোক সহ্য করতে না পেরে বাবাও চলে গেলেন না ফেরার দেশে। এমনই ঘটনা ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে।

বুধবার (০৭ জুলাই) সকালে মালয়েশিয়ার একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মঞ্জুর ইসলাম মারা যান। খবর শোনার পর একই দিন সন্ধ্যায় মারা যান সিরাজুল ইসলাম। এমন হৃদয় বিদারক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

জানা যায়, বসতভিটা বিক্রি ও প্রতিবেশির থেকে সুদের মাধমে টাকা ধার করে ছেলেকে বিদেশ পাঠায় সিরাজুল ইসলাম। সেই টাকা এখনো পরিশোধ হয়নি। একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সন্ধ্যায় তিনি মারা যান।মঞ্জুর ইসলামের পরিবারে দাদি, মা, স্ত্রী ও একটি সন্তান রয়েছে। একদিনে বাবা-ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।

বিষয়টি নিশ্চিত করে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার বলেন, মঞ্জুর ছিল পরিবারের শেষ সম্বল। তার উপার্জনের টাকা দিয়ে চলছিল পাঁচজনের পরিবার। ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে একই দিনে বাবাও মারা যায়। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বসতভিটাও বিক্রি করেছে ছেলের জন্য। বর্তমানে পরিবারটি খুবই অসহায়। আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব পরিবারটিকে সহযোগিতা করার। তবে প্রশাসন যদি এগিয়ে আসে পরিবারটি উপকৃত হবে। বৃহস্পতিবার (০৮ জুলাই) বাদ জোহর জানাজা শেষে সিরাজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

অনলাইন ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন(৪৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের বাঙ্গালমুড়ী গ্রামের মৃত...

Read out all

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে আপন দুই নিহত

মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লায় বিকল কাভার্ডভ্যানের পেছনে অন্য আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম...

Read out all

কুমিল্লায় মাটি কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের !

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের...

Read out all

সকালেই কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; রিলাক্স বাস উল্টো নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর...

Read out all

কুমিল্লায় মৃত্যুদণ্ড রায় শুনে পালানোর সময় দুই আসামি গ্রেফতার

মারুফ আবদুল্লাহ:মৃত্যুদণ্ড সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১২ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা...

Read out all