×


জেলা প্রতিনিধি:

কুমিল্লা নগরীতে ভাড়া বাসায় দরজা ভেঙে মুজিবর রহমান স্বপন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাঙ্গলকোট উপজেলার আশারকোট এলাকার মাওলানা আব্দুর গফুর মিয়ার ছেলে। 

বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টায় কুমিল্লা নগরীর নানুয়াদীঘির পাড় এলাকায় তিন তলা ভবনে ফ্ল্যাটের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন তলা ভাড়া বাসায় মুজিবর রহমান স্বপন একাই থাকতেন। শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার দুপুর থেকে তাকে মোবাইলে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে পরিবারের সদস্যারা। পরে তারা বাসায় এসে দরজা বন্ধ দেখতে পান।  পুলিশকে খবর দিলে দরজা ভেঙে বিছানায় তার লাশ দেখতে পায়। এ সময় তার রুমে টিভি চলছিল ।  

নিহত মুজিবর রহমানের ভাই মোবারক জানান, বৃহস্পতিবার তার গায়ে হলুদ ছিল। আর শুক্রবার বিয়ে। আগে দুটি বিয়ে হয়েছিল । প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছিল। আর দ্বিতীয় স্ত্রী মারা যায়। তৃতীয় বিয়ের জন্য কেনাকাটাও করে হয়েছিল। ধারণা করছি এটা স্বাভাবিক মৃত্যু।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই মিঠুন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে বিছানার ওপর তাকে মৃত অবস্থায় পাই। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে মুখ দিয়ে কিছু রক্ত বের হয়েছে। 

তিনি আরও বলেন, পরিবার দাবি, তিনি স্টোক করেছেন। তবে স্বাভাবিক মৃত্যু কি-না আমরা নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত  হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all