×

আকিবুল ইসলাম হারেছ ,চান্দিনা

করোনাভাইরাসের কারণে সারাদেশে প্রায় দেড় বছর ধরে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু কুমিল্লার চান্দিনা উপজেলার বেশ কয়েকটি কওমি মাদরাসা ও কিন্ডার গার্টেন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিল তাদের শিক্ষা কার্যক্রম। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে চলতি কঠোর লকডাউনেও উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় ‘শাপলা কিন্ডার গার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট’ নামে একটি স্কুলে চলে শিক্ষা কার্যক্রম।

‘কঠোর লকডাউনে’ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিন্ডার গার্টেন খোলা রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার এমন খবর পেয়ে শনিবার বেলা ১১টার দিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ স্কুল খোলা রেখে একইসাথে ৬০ জন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করার অপরাধে চার শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে বিদ্যালয়ের সংশ্লিষ্টদের কাছ থেকে মুলচেকা নেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম ওই অভিযান পরিচালনা করেন। এ সময় চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করায় শিক্ষকদের পক্ষ থেকে কিন্ডার গার্টেন সভাপতি তাজুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all