১২ টি হত্যাসহ ৩০ মামলার আসামী কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী রেজাউল আটক !

আর্দশ সদর কুমিল্লার খবর

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ভারতীয় সীমান্ত থেকে ১২ টি হত্যাসহ ৩০ মামলার আসামী কুমিল্লা শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম (৩৪) আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ।

শনিবার ( ১৯ জুন) রাত ১ টায় কুমিল্লা কোতয়ালী থানার ভারতীয় সীমান্ত গোলাবাড়ী কেরানী নগর এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে । সে সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ।

আটককৃত রেজাউলের ব্যাগ তল্লাশী করে ১টি .৩২ বোর রিভলভার এবং ম্যাগাজিনসহ ৪টি গুলি, ১৬ পিস ইয়াবা, ১ প্যাকেট নতুন ধরনের ভারতীয় কৌটা মাদক, ভারতীয় পরিচয়পত্র ৩টি, ভারতীয় ইউসিবি ব্যাংকের ডেবিট কার্ড ২টি, ভারতীয় বিভিন্ন প্রকার কার্ড ৭টি, বাংলাদেশী নগদ টাকা ৭ শ ৮৫ টাকা এবং কাতারের ১০ দিরহাম উদ্ধার করা হয়।

শনিবার ( ১৯ জুন) বিকাল ৪ টায় বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রেজাউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত ১টায় ওৎ পেতে থাকা বিজিবি টহল দল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ সময় আটককৃতকে দেখতে পায় এবং তাকে চ্যালেঞ্জ করে। এসময় সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে ধাওয়া করে এবং ১টি ব্যাগসহ রেজাউলকে আটক করে।

শীর্ষ সন্ত্রাসী রেজাউল ভারতে অবৈধভাবে অবস্থান করে বাংলাদেশে হত্যা, চাঁদাবাজি এবং ধর্ষনের মত নানা অপকর্মে লিপ্ত রয়েছে। এই নিয়ে থাকায় প্রায় ১২টি হত্যা মামলাসহ ৩০টি মামলা চলমান রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *