×

(আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা)

কুমিল্লার চান্দিনায় ৫ কেজি গাজা সহ মো. কালা মিয়া(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

বুধবার(২ জুন) চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন ইলিয়াস এর দিক নির্দেশনায় এসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স এর বিশেষ অভিযানে চান্দিনা পৌরসভাস্থ পালকি সিনেমা হলের সামনে থেকে ৫ কেজি গাজাসহ কালা মিয়া কে আটক করা হয়।

আটককৃত কালা মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার শরিফপুর(দক্ষিণ) গ্রামের সামাদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী কালা মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করে হাতে থাকা একটি স্কচটেপ মোড়ানো ব্যাগে তল্লাসী চালিয়ে ৫ কেজি গাজা জব্দ করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন ইলিয়াস জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মাদক বহনের বিষয়টি আমি জানতে পারি। পরে আমাদের ফোর্সের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করে থানায় নিয়ে আসে।আসামী কালা মিয়া কে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all