×

(মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর)

কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু। উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার (৩১ মে) রাতে নিজ বাড়ী থেকে অভিযুক্ত রানা মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
রানা মিয়া কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ আল আমিনের ছেলে। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের নিজ বাড়ীর পাশে নোয়াগাঁও দক্ষিণপাড়া বিলে ফুটবল খেলা দেখতে যায় ৭ বছরের শিশু ছেলেটি।
এসময় দুই বন্ধু রানা মিয়া ও মেহেদী হাসান শিশুটিকে ২০ টাকার লোভ দেখিয়ে খেলার মাঠের পশ্চিম দিকের একটি ধইঞ্চা ক্ষেতে ডেকে নিয়ে রানা ও মেহেদী বলাৎকার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত সোমবার রাতে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, নির্যাতনের শিকার শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রানা মিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ড করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all