×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা শহরতলীর ছায়াবিতান কো-অপাবেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও ফলাফল ঘোষণা হয়। দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।

শনিবার সকাল ১০ টায় সোসাইটির ছায়াবিতানস্থ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন- নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো; শরিফুল ইসলাম ভূঁইয়া। এ কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটিতে ২য় মেয়াদে সহ-সভাপতি পদে মোহাম্মদ ফারুক সরকার, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সম্পাদক এ এম মামুনুর রশিদ (অপু), দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব খাজা মোহাম্মদ আলী, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ শাহনুর আলম, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, এবি ব্যাংক, জহিরুল হাসান ভূইয়া, প্রিন্সিপাল অফিসার, অগ্রনী ব্যাংক লি. মোঃ গিয়াস উদ্দিন, ইনচার্জ, জীবন বীমা কর্পোরেশন, কুমিল্লা ও মো: মনিরুজ্জামান মজুমদার, ব্যবসায়ী।

নব-নির্বাচিত কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- ঐতিহ্যবাহী এই সোসাইটি সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্যে স্থানীয় সাংসদ মহোদয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ ও সোসাইটির সম্মানীয় সদস্যগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

২য় মেয়াদে নির্বাচিত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মরহুম ডাঃ আবুল হোসেনের বড় সন্তান। তিনি বাগমারা বাজারস্থ সেবা ডেন্টাল কেয়ার এর মালিক ডেন্টিষ্ট মফিজুল ইসলাম মুন্নার বড় ভাই।

উল্লেখ্য সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ১৯৬৪ সালে সরকারি উদ্যোগে ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. প্রতিষ্ঠিত হয়। ভূমি অধিগ্রহণ সম্পর্কীয় যাবতীয় নিয়ম শেষে ১৯৭৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সোসাইটির মধ্যে ভূমি হস্তান্তর দলিল সম্পাদনের মাধ্যমে ৯.৮৭ একর জমির উপর এ সোসাইটির আবাসিক কার্যক্রম শুরু হয়।বর্তমানে এ সোসাইটির সদস্য সংখ্যা ১১৭ জন। প্রতিষ্ঠাকাল থেকেই সরকারের প্রশাসন, বিচারবিভাগ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষা প্রশাসন, শিক্ষক, সেনাবাহিনী, পুলিশবিভাগ, হিসাববিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগের বর্তমান ও প্রাক্তন চাকুরীজীবিগণ অথবা তাঁদের ওয়ারিশরা এ সোসাইটিতে বসবাস করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all