×


(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)

অপরাধ দমনের লক্ষ্যে কুমিল্লা জেলার বুড়িচং সদর বাজারের বিভিন্ন স্থানে ৮০টি সিসি ক্যামেরার স্থাপন ও উদ্ভোধন করা হয়েছে।

(২৪ মে ২০২১) সোমবার দুপুরে বুড়িচং থানা ও সদর বাজার কমিটির আয়োজনে সিসি ক্যামেরা শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা পুলিশ সুপার ফরুক আহমেদ পিপিএম(বার)।

কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহান সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মোজাম্মেল হক,বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান।
বুড়িচং থানার নবাগত ওসি তদন্ত মাকসুদ আলম ও বাজার কমিটির সদস্য আরিফুর রহমান ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার চেয়ারম্যান আখলাক হায়দার, নির্বাহী অফিসার মোসাম্মাৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মসিউর রহমান খান। এ সময় বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ আলম, ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লালন হায়দার। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার সেকেন্ড অফিসার(অপারেশন) সুজয় কুমার,বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার, রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: মোস্তফা, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম,বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মো: বিল্লাল হোসেন ঠিকাদারসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও বুড়িচং থানার সকল সদস্য এবং বাজার কমিটির সকল সদস্যগণ।

প্রধান অতিথি পুলিশ সুপার ফারুক আহমেদ বক্তব্যে বলেন,কুমিল্লা জেলার মধ্যে এই প্রথম বুড়িচং থানা এলাকায় সিসি ক্যামেরা স্থাপন ও উদ্ভোধন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি কুমিল্লা জেলাতে যোগদান করার পর থেকেই সকল থানা এলাকায় সিসি ক্যামেরায় স্থাপন করার জন্য কাজ করে যাচ্ছি। সিসি ক্যামেরা স্থাপনের মধ্যমে বিভিন্ন অপরাধ দমন ও অপরাধী সনাক্ত করা সম্ভব হবে। তবে সাধারন জনগণ সবসময় পাশে থেকে সহযোগীতা করতে হবে। তাহলে যে কোনো অপরাধ দমন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই...

Read out all

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন  ৩ জনের দেহ!

অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটিয়ে রয়েছে। বুধবার...

Read out all

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো...

Read out all

কুমিল্লায় ধানের চারা, টিন ও নগদ অর্থ দিয়ে বানভাসি মানুষের পাশে সেনাবাহিনী

  কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। এ...

Read out all

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি।। পেশাদার সাংবাদিকদের সংগঠন কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদ-উল আযহা পরবর্তী ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫...

Read out all