×

(অমিত মজুমদার, কুমিল্লা)

অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে টানা আন্দোলনের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । সোমবার সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধন এমন ঘোষণা দেয়া হয়।

আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান শুভ বলেন, শপিং কমপ্লেক্স-হাটবাজার -গণপরিবহন যখন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে তাহলে কেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানতে পারবে না। শিক্ষার্থীরা কে কোন ক্লাস / সেমিস্টারে পড়ে সেটাই ভুলে গেছে। আমরা চাই স্বাভাবিক সময় যেখানে ৫ দিন ক্লাস হতো এই পরিস্থিতিতে আমরা তিনদিন ক্লাস করবো । গ্রাম ও পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস- পরীক্ষা কোনটায় অংশ নিতে পারছে না । এই পরিস্থিতিতে সব কিছুই যখন চলছে তখন শিক্ষাব্যবস্থা ভেঙ্গে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ আবির রায়হানের সঞ্চালনায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা বলেন, আপনারা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারেন না। আমাদের ভবিষ্যত আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আমরা আর অপেক্ষা করতে চাচ্ছি না। আমরা চাই স্বাস্থ্য বিধি মেনে যুক্তিক দাবিতে ক্লাস-পরীক্ষায় ফিরে যেতে । আমরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই। এই দেশে আন্দোলন ছাড়া কোন দাবি আদায় হয়নি, সামনেও হবে না । দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ন ভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনরত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়, কথা দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নিবে। আমি শিক্ষার্থীদের দাবির সাথে সম্পূর্ণ একমত। আমি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের মেসেজগুলো পাঠাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all