×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মনোহরগঞ্জ ঝলমের ধিকচান্দা গ্রামে নিজ বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্টে  বাইজিদ রহমান  নামে চার বছর বয়সী  শিশুর মৃত্যু হয়েছে। বাইজিদ সৌদিপ্রবাসী জাকির হোসেন সুমনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঝলম উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, শুক্রবার সকালে নিজের ঘরে টেবিলের ওপর থাকা একটি মাল্টিপ্লাগে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন বাইজিদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর দিকে লাকসামে আগুনে দগ্ধ হয়ে ৪ দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন তিন বছরের শিশু রায়হান।গত সোমবার কুমিল্লার লাকসাম পৌর শহরের কার্দ্রা এলাকায়  মাঠে বল নিয়ে খেলা করছিল। একপর্যায়ে বলটি মিলের ছাইয়ের ওপর পড়ে। এ সময় শিশু রায়হান বলটি আনতে গেলে সে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়।শিশু রায়হান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কার্দ্রা গ্রামের শাহ আলমের ছেলে।  চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, আলিফ অটো রাইস মিলের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে।  এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রমজানজুড়ে অসহায় রোজাদারদের পাশে ‘মানবতার তরে মানবপ্রেমীর’ মানবিক উদ্যোগ

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনায় ব্যস্ত, ঠিক তখনই কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশের রাস্তার পাশে চোখে পড়ছে...

Read out all

লাকসাম -মনোহরগঞ্জের সাবেক এমপি বিএনপি নেতা আনোয়ারুল আজিম আর নেই

অনলাইন  ডেস্ক কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা...

Read out all

দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে- এলজিআরডি মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি।।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, দলীয় মনোনয়ন না থাকায় এবারের উপজেলা নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের...

Read out all

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুমিল্লার মেয়ে আদ্রিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:রাজধানীর ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কোয়ার্টার থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী ঢাবির মার্কেটিং বিভাগের...

Read out all

যদি বাধা না দিতাম, লাকসামে রক্তের বন্যা বয়ে যেতো- এলজিআরডি মন্ত্রী

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লাস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমার নির্বাচনী এলাকা লাকসাম- মনোহরগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা...

Read out all

কুমিল্লায় সম্পত্তির জন্য বাবাকে হত্যার দায়ে তিন ছেলের ফাঁসি

মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লার মনোহরগঞ্জে বাবাকে হত্যার দায়ে তিন ছেলের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয়...

Read out all