×

অনলাইন ডেস্ক:

কঠোর লকডাউনের মধ্যেই কুৃমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেলের শোডাউন করে পাঁচথুবী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাড়াইপুর এলাকার আ’লীগ নেতার বাড়িতে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে আ’লীগের নেতাকর্মীরা। এই ইফতার পার্টিতে প্রায় ৪ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে বলে স্থানীয় সূত্র জানায়।

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন চলছে। এ সময় মানুষের চলাফেরায় মুভমেন্ট পাস লাগছে। রাস্তায় রাস্তায় প্রশাসনের কঠোর নজরদারি, ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। কিন্তু কঠোর লকডাউনে আ’লীগের নেতাকর্মীরা আইনের তোয়াক্কা না করেই বিশাল শোডাউন করে ইফতার পার্টি করেছে। এ নিয়ে মানুষের ক্ষোভ চরমে।

পাচঁথুবী ইউনিয়নের স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আ’লীগের সরকারই লকডাউন দিল। আবার তাদের লোকজনই লকডাউন অমান্য করে পার্টি করছে। লকডাউন কি তাদের জন্য নেই ? সব কি গরীবদের জন্য আইন ? লকডাউনে ঘর থেকে বের হতে পারি না। কত কষ্টে আছি আমরা। আর তারা কত আনন্দ করছে। তাদের জন্য কোন আইন নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি গুলো বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে স্থানীয় একাধিক আ’লীগ নেতার সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all