×

(আবু সুফিয়ান, স্টাফ রিপোর্টার)
কুমিল্লার চান্দিনা উপজেলায় টাকার জন্য ফুফাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭এপ্রিল) দুপুরে চান্দিনার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চান্দিনা থানা ওসি শাসমউদ্দীন মোহাম্মদ ইলিয়াস।

স্থানীয় সূত্রমতে, নিহত রফিকুল ইসলাম (৩৮) চান্দিনার লতিফ পুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক। অভিযুক্ত খলিলুর রহমান (৩২) বরুড়া থানার আদমপুর গ্রামের হুমায়ূন কবিরের ছেলে। তার দু’জন আপন ফুফাতো ভাই।

চান্দিনার বরকইট ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হাসেম ও প্রত্যক্ষদর্শী মো. মহিউদ্দিন জানান, খলিল নিহত রফিকের কাছে ১২শ টাকা পায়। এ পাওয়া টাকার জন্য কথা কাটাকাটি হয়।
কথার এক পর্যায়ে খলিল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। স্থানীয় মানুষ খলিলকে আটকে রেখে পুলিশকে মোবাইল ফোনে জানায়। পুলিশ খলিলকে নিয়ে যায়। সাথে সাথে রফিকের লাশও থানায় নিয়ে যায়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শাসমউদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, নিহত রফিকুল ইসলামের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত খলিলুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all