×

অনলাইন ডেস্ক:

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল শুক্রবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলে হয়, শপিংমল ও দোকানপাটে স্বাস্থ্যবিধি না মেনে চললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু

কোভিড ১৯-এর ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে দেশব্যাপী শুরু হয়েছে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ সারা দেশের টিকাদান কেন্দ্রগুলোতে এ কর্মসূচির শুরু হয়েছে। প্রথম দিনে এই ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। একই সঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, যাঁরা ২৭ ও ২৮ জানুয়ারি এবং ৭ ও ৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন তাঁদের কারো কাছে কোনো কারণে এসএমএস না গেলেও আগের নির্ধারিত কেন্দ্রে টিকা কার্ড নিয়ে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ দিতে পারবেন। তিনি জানান, একই সঙ্গে যথারীতি টিকার প্রথম ডোজও চলতে থাকবে।

এদিকে অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, এ পর্যন্ত ৫৫ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, দেশে মোট টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ। হাতে আছে ৪৭ লাখ ডোজ। আট লাখের ঘাটতি রয়েছে।

এদিকে টিকা গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে জনসাধারণের উদ্দেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়,
১. বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে এসএমএস পাওয়া সাপেক্ষে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে।

২. যারা যোগ্য হবেন তাদের মোবাইল ফোনে এসএমএস চলে যাবে,
যাদের ভ্যাকসিন দেওয়ার পর দুই মাস অতিবাহিত হয়েছে কিন্তু এসএমএস পাননি তারা অবশ্যই টিকা কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে আসবেন।
৩. দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে। কারও টিকা কার্ড হারিয়ে গেলে কিংবা কোনও কারণে নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে পুনরায় কার্ড ওঠানো যাবে।

৪. দুই মাস পূরণের আগে ২য় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে না, তবে পরে নেওয়া যাবে (১২ সপ্তাহ পর্যন্ত)।

৫. রেজিস্ট্রেশনকৃত হজ যাত্রীদের বয়স ১৮ বছরের বেশি হলেই রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারবেন। (এমন হজযাত্রীর সংখ্যা প্রায় ৬০ হাজার। তাদের দ্রুত রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে বলা হয়েছে। সৌদি আরবের হজ কর্তৃপক্ষও জানিয়েছে, ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র ছাড়া এবছর হজে অংশ নিতে দেওয়া হবে না)।

৬. প্রথম ডোজের টিকা দেওয়ার কর্মসূচি আগের মতোই এমনকি রমজান মাসেও অব্যাহত থাকবে তাই প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৭. পর্যাপ্ত ভ্যাকসিন আছে, শেষ হওয়ার ভয়ে কেউ ভীত হবেন না, গুজবে বিশ্বাস করবেন না, রোজা রেখে ভ্যাকসিন নেওয়া যাবে।

৮. কেন্দ্র পরিবর্তন করে আপাতত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে না।

৯. টিকা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে আসতে হবে এবং প্রত্যেক টিকা গ্রহণকারীকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, টিকাদাতা এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতা করলে গ্রহীতার কাজ দ্রুত এবং সহজ হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেওয়া হয়।

এদিন দেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন সেবিকা রুনু। তিনি ছাড়াও ওইদিন টিকা নেন- চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।স্বাস্থ্য অধিদফতর

সূত্রে জানা গেছে, টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন মোট ৯৩৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হাতে এখনও ৪৬ লাখের কিছু বেশি টিকা মজুদ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

টানা আট দফা বৃদ্ধির পর অবশেষে কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক: টানা আট দফা দাম বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে...

Read out all

প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

প্রেস বিজ্ঞপ্তি: ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব...

Read out all

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধি কুমিল্লার সুমাইয়া বিনতে হোসাইনী

স্টাফ রিপোর্টার,দক্ষিণ এশিয়ার তরুণ নারী নেতৃবৃন্দের জন্য আয়োজিত আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম ‘সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি’তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন...

Read out all

সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনসটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আই.কিউ.এ.সি) এর উদ্যোগে থিওরিজ অব এডভান্সড পেডাগোজি এন্ড প্র্যাক্টিকাল এসপেক্টস অব...

Read out all

ইতালিস্থ বাংলাদেশীদের আশ্রয়স্থল দিদারকে কুমিল্লায় উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক। ইতালিস্থ বাংলাদেশীদের আশ্রয়স্থল দিদারকে কুমিল্লায় উঞ্চ অভ্যর্থনা নিজস্ব প্রতিবেদক। ইতালিস্থ বাংলাদেশীদের আশ্রয়স্থল হিসেবে সুখ্যাতি পাওয়া কুমিল্লার কৃতি সন্তান আনোয়ার হোসাইন...

Read out all

হরিশপুরা কামাল হোসেনে কলেজে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

“প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলে এর জন্মদিন উদযাপন করেছে বরুড়া উপজেলার হরিশপুরা কামাল হোসেনে কলেজ।...

Read out all