গোমতীতে মাছ ধরতে গিয়ে বালুবাহী ট্রাক চাপায় নিহত ৩!

আর্দশ সদর


মাহফুজ নান্টু, কুমিল্লা। সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার সকাল ৯ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর উপজেলার চাঁনপুর এলাকার আবদুল কাদের সাওদাগর (৭৫), মতি মিয়া (৭৩)। পরে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ১২ টায় হেলাল মিয়া (৫৫) মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন হয়েছেন মান্নান মিয়া (৭০), ওয়াদুদ মিয়া (৭০), ও রুক মিয়া(৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টায় আড়াইওড়া এলাকায় বেপোরোয়া গতির একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। বাকি দের মধ্যে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত আবদুল কাদের সওদাগরের স্বজনরা জানান, তিনি পেশায় ঘটক। তবে আজ বন্ধুদের নিয়ে গোমতী নদীতে মাছ শিকার করতে যাচ্ছিলেন। এ সময় ট্রাক চাপা দেয়।
এছাড়া নিহত মতি মিয়া পেশায় মাছ শিকারী, হেলাল মিয়া পেশায় কৃষক।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি মোঃ আনোয়ারুল হক বলেন, ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঘাতক ট্রাককে আটক করেছি। চালক পালিয়েছে।
এদিকে সড়ক দূর্ঘটনায় একই বাড়ীর তিন জন মারা যাওয়ার ঘটনায় স্তম্বিত চাঁনপুর এলাকার মানুষ। এলাকাবাসী জানান, মারা যাওয়া তিনজনসহ আহতরা একসাথে চলাফেরা করতেন। বন্ধু ছিলেন তারা। নি¤œ আয়ের মানুষ হলেও তাদের মিল ছিলো অসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *