×

চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অচেতন করে বদরপুর কৃষি ব্যাংক শাখা লুটের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) রাত ৮টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারের কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এসময় অচেতন অবস্থায় ৪জনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- ব্যাংকের ক্যাশ কর্মকর্তা আরিফুজ্জামান (৩১), দ্বিতীয় কর্মকর্তা নওশের আলী (৫৫), কর্মকর্তা ফেরদৌস আলম (৩২), নিরাপত্তা প্রহরী আমির হোসেন (৩২)।

আহত কর্মকর্তা আরিফুজ্জামান জানান- অন্যান্য দিনের তুলনায় বুধবার কাজের প্রচুর চাপ থাকায় সেগুলো সামাল দিতে আমরা ৩জন কর্মকর্তা ও একজন প্রহরী ব্যাংকে কাজ করছিলাম। রাত অনুমান ৮টার দিকে আমার চোখ মুখ অন্ধকার করে বমি বমি ভাব লাগছিল। এসময় দেখি বাকিরা কেউ টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ছে, আবার কেউবা বমি করছে। পরে আমি আর কিছুই বলতে পারবো না।

ব্যাংক ম্যানেজার রুহুল আমিন জানান- আমি সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংক থেকে বের হই। ওই সময় বিদ্যুৎ না থাকায় জেনারেটর চলছিল। রাত ৮টার দিকে নৈশ প্রহরী রফিকুল ইসলাম এসে দেখেন নিরাপত্তা প্রহরী আমির হোসেন বমি করে অজ্ঞান হয়ে পড়ে আছেন। ভিতরে গিয়ে দেখেন বাকিদেরও একই অবস্থা। তাৎক্ষনিক আমাকে ফোন করে বিষয়টি জানান। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন- বুধবার বিকাল থেকে বদরপুর বাজারের পাশে একটি মাহফিল চলছিল। সেই সুবাদে সন্ধ্যার পর বাজার অনেকটাই জন শূন্য। আমরা ধারণা করছি, অজ্ঞান পার্টি কোন বিষক্রিয়া প্রয়োগ করে সকলকে অচেতন করে লুট করার চেষ্টা করেছিল। যথা সময়ে আমাদের ব্যাংকের নৈশ প্রহরী আসায় সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এতে আমাদের ব্যাংকের কোন প্রকার ক্ষতি হয়নি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান- যে চারজনকে আনা হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত সঠিক ভাবে তাদের অজ্ঞান হওয়া ও বমি করার কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- খরব পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লুটের কোন আলামত এখনও আমরা পাইনি। আহত সকলের সাথে পৃথক ভাবে কথা বলেছি। যারা বমি করেছে তাদের নমুনা সংগ্রহ করেছি। আমাদের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all

বিভাগ হলে কুমিল্লা নামেই হবে : উপদেষ্টা আসিফ

(নাজিম উদ্দিন, মুরাদনগর) কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই হবে মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘স্বৈরাচার...

Read out all