×

রবিউল হোসেন।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর এদেশের মানুষকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন, বঙ্গকন্যা দিলেন ৬৬হাজার ১৮৯টি ঘর। বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বনির্ভর করা নিয়ে স্বপ্ন দেখতেন। তারই সুযোগ্য কন্য এদেশের গৃহহীন মানুষকে ৬৬হাজার ১৮৯টি ঘর উপহার দিলেন । একদিনে কোন রাষ্ট্রপ্রধান এতগুলো ঘর উপহার দেওয়া পৃথিবীতে বিরল’।
শনিবার(২৩ জানুয়ারি) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হাজার হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। কুমিল্লায় প্রধানমন্ত্রীর পক্ষে গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরে চাবি তুলে দেন কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


এমপি বাহার বলেন, বিশ^ অনেক নেতা রয়েছেন রাষ্ট্রপ্রধান রয়েছেন কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বিশে^র একজন রাষ্ট্রপ্রধানও সাহস করে বলতে পারেননি ‘ দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না ’। আমাদের প্রিয় নেত্রী ঘোষনা দিয়েছেন মুজিববর্ষে ৭ লাখ গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। জমির দলিল খতিয়ানসহ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান কর্মসূচি অনেক সাহসী প্রদক্ষেপ। একসময় মুক্তিযুদ্ধের দেশী বিদেশী বিরোধী চক্ররা বলত বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি। তারা ভাবতেন বাংলাদেশ হয়ত টিকবে না। বঙ্গবন্ধু সাহসী নেতৃত্ব আর আন্তজার্তিক পরিমন্ডলে বঙ্গবন্ধুর গ্রহণযোগ্যতার কারণেই সীমিত সম্পদ নিয়ে বাংলাদেশ ঘুড়ে দাঁড়িয়েছিল। বঙ্গবন্ধু স্বাধীন দেশ দিয়ে গেছেন, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছেন। গৃহহীন মানুষকে ঘর তৈরী করে দিচ্ছেন। যারা বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুঁড়ি বলতেন এখন তারাই বলছেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে কারণে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি বেগম রওশনারা মান্নান, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all